রাজধানীর পুরান ঢাকা থেকে আলতাফ হোসেন নামে এক বিএনপি নেতাকে আটক করেছে র্যাব-১০। সোমবার সকালে ৫৪ জগন্নাথ সাহা লেনরে ৩ তলার বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ২০টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। আটক আলতাফ হোসেন ৬১ নং ওয়াডের সাকেব কমিশনার ছিলেন।