বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ মিছিল, আইনজীবী-পুলিশ আহত

বিএনপি সমর্থিত আইনজীবীরা ‘গণতন্ত্র হত্যা’ দিবস সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। বেলা ১২টায় সুপ্রিমকোট আইনজীবী সমিতি ভবন থেকে মিছিলটি শুরু হয়ে সুপ্রিম কোর্টের মাজার গেটে যায়। পুলিশ সেখানে মিছলটি বাধা দেয়। এতে আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় একজন আইনজীবী আহত হন।
বেলা সাড়ে ১২টার দিকে জলকামান মাজার গেটে এসে পৌঁছালে আইনজীবীরা ওই স্থান ত্যাগ করে সমিতি ভবনে জড়ো হয়। সেখান থেকে আবার একদল আইনজীবী মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় পুলিশ মিছিলটিতে বাধা দেয়। বাধা পেয়ে আইনজীবীরা পুলিশের ওপর আক্রমণ চালিয়ে এক পুলিশ সদস্যের মাথা ফিাটিয়ে দেয়। আহত ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে।