নিঃশর্ত মা চেয়ে অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চে সোমবার তারা নিঃশর্ত মা চান।
প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে এক নিবন্ধের কারণে আদালত অবমাননার রুল জারি করে গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও মিজানুর রহমান খানকে তলব করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ আদালতে হাজির হয়ে ঐ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
তলবের পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
আদালতে তাদের পে শুনানি করেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। রাষ্ট্রপে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
্