রাজধানীর কুড়িল, পল্টন ও কাকলীতে পুলিশের সাথে বিএনপি, জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ১০টা থেকে বেলা ১২টার মধ্যে এসব সংঘর্ষ হয়।
কুড়িল এলাকায় বিএনপি-জামায়াতের সাথে পুলিশের সংঘর্ষের সময় বেশ কয়েকটি যানবাহনে অগ্নি-সংযোগ করা হয়। এ সময় অর্ধশতাধিক দোকান ভাংচুরও করা হয়। এলোপাথাড়ি যানবাহন ভাঙচুরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে পল্টনের বক্স-কালভার্ট রোডে সংঘর্ষের সময় একটি যানবাহন ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিএনপি-জামায়াতের কর্মীরা।
কাকলীতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এসব ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।