প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর: বাসসের।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিচার পদ্ধতিতে মোস্তফা কামালের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে এ দেশের বিচারাঙ্গনের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
তিনি আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণœ রাখার পক্ষে বিচারপতি মোস্তফা কামালের কণ্ঠ সবসময়ই ছিল সোচ্চার।
শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোস্তফা কামাল আজ ভোরে গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।