ইতিহাস সৃষ্টি করল 'পিকে'

 
ভারতে ৩০০ কোটির মাইলফলক পেরিয়ে রেকর্ড তৈরি করল আমির খানের পিকে। এই ক্লাবে পৌছাতে ছবিটির লাগল মাত্র ১৭ দিন। এর আগে বলিউডের কোন সিনেমা দেশের মাটিতে ৩০০ কোটির রুপী আয় করতে পারেনি।
রাজকুমার হিরানী পরিচালিত সিনেমাটি গত ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত শুধু ভারতেই আয় করেছে ৩০৫ কোটি রুপি।
সিনেমাটি রেকর্ড সংখ্যক ৫ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর আগে আমির খানই 'থ্রি ইডিয়টস' এর মাধ্যমে প্রথমবারের মত ২০০ কোটির মাইল ফলক স্পর্শ করেছিল। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া