রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ তীরে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রথম দফায় তাবলিগ জামাতের ৪৯তম বিশ্ব ইজতেমা।
আগামী ১১ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। ৪ দিন বিরতির পর আগামী ১৬ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে এবং ১৮ জানুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে বলে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য আবদুল কুদ্দুস জানিয়েছেন।
তিনি জানান, ১৬০ একর জমির ওপর বিশাল ময়দানে চটের তাঁবু ও বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরির কাজসহ অন্যান্য সব প্রস্তুতিমূলক কাজ বেশ পুরোদমে এগিয়ে চলছে। আগামী ৮ জানুয়ারি বৃহস্পতিবারের মধ্যে দেশ-বিদেশের তাবলিগ জামাতের মুসল্লিরা জমায়েত হবেন বলে ইজতেমার আয়োজকরা জানান।
প্রথম পর্বে ৩৩টি জেলা এবং দ্বিতীয় পর্বে ৩১ জেলার তাবলিগ জামাতের মুসল্লিরা শরিক হবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকরা জানান,ইতিমধ্যে জামাতের মুসল্লিরা আসতে শুরু করেছেন। তবে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির ফলে কি পরিস্থিতির সৃস্টি হয় তা নিয়ে তারা উদ্বিগ্ন।