ভারতের তামিলনাড়ু রাজ্যে ব্যাপক জনপ্রিয় দেশটির সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা। যিনি রাজ্যের মানুষের কাছে আম্মা নামেই পরিচিত। তার জনপ্রিয়তাকে বাড়াতে রাজ্য সরকার এবার চালু করলো আম্মা সিমেন্ট। তামিলনাড়ু সরকার গতকাল সোমবার আম্মা সিমেন্ট উত্পাদনের ওপর ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে। তিন মাস আগে এই সিমেন্ট তৈরির ঘোষণা দিয়েছিলেন জয়ললিতা। রাজ্যের বেসামরিক ৪৭০টি গুদামে এই সিমেন্ট মজুদ করা হবে। ৫০ কেজি ওজনের এক ব্যাগ সিমেন্টের দাম পড়বে মাত্র ১৯০ রুপি যা বাংলাদেশি টাকায় ২৮৫ টাকা। তবে বাজারে একই পরিমাণের অন্যান্য কোম্পানির সিমেন্টের দাম ৫৫৫ টাকা থেকে ৬০০ টাকা। কেবল আম্মা সিমেন্টই নয়, এআইএডিএমকে সরকার গত দুই বছরে আম্মা ক্যান্টিন, আম্মা পানি, আম্মা সল্ট, আম্মা বীজ, আম্মা ফার্মেসির কার্যক্রম শুরু করেছে। আম্মা সিমেন্ট কেনার জন্য যারা ভবন তৈরি করবেন তাদের বরাদ্দপত্র দেয়ারও আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। - টাইমস অব ইন্ডিয়া