তুরস্কে গত ৯০ বছরের মধ্যে এই প্রথম একটি গির্জা নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। ইস্তাম্বুুলের উপকণ্ঠে ইয়েসিলকয় এলাকায় গির্জাটি তৈরি হবে সিরিয়াক খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। দ্য ডেইলি সাবাহ’র বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এই তথ্য জানিয়েছে।
১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হওয়ার পর সেদেশে কোন নতুন গির্জা নির্মাণের অনুমতি দেয়া হয়নি। তবে আগে থেকে যেসব গির্জা সেখানে আছে, সেগুলোর সংস্কারে কোন বাধা নেই।
প্রায় ১৫ লক্ষ ডলার খরচ হবে এই নতুন গির্জা নির্মাণে। এর পুরোটাই দিচ্ছে সিরিয়াক খ্রিস্টান সম্প্রদায়। তুরস্কে এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা মাত্র ২৫ হাজার। এদের বেশিরভাগই থাকে ইস্তাম্বুলে। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
একজন বিরোধী এমপি ওকটে ভুরাল এর পেছনে মতাসীন একেপি পার্টির রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে সন্দেহ করছেন।