খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে: তথ্যমন্ত্রী

 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘চলমান রাজনীতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, শাজাহানপুরে পাইপে পড়ে জিহাদের মৃত্যুর জন্য ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হলে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হওয়া ঘটনার উসকানিদাতা হিসাবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখীন হবেন। উনি হত্যা মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গ্রেফতার হতে পারেন, যদি হত্যা মামলা হয়। মামলা দায়েরের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে, প্রশাসন বিষয়টি পরীক্ষা করছে।
খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ কিনা-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া অবরুদ্ধ নন, তাকে উসকানি দেয়া থেকে বিরত রাখা হয়েছে। কোনো উসকানিদাতাকে আমরা ছাড় দেব না।