নিউইয়র্কে ডাকাতির ঘটনা তদন্তকালে সাদা পোশাকের দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক টাইমস’র।
গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশংকাজনক নয়। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নিউইয়র্কে এক কৃষ্ণাজ্ঞ দুই পোশাকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। সম্প্রতি পুলিশের গুলিতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ নিহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরো কয়েকজন আফ্রিকান-আমেরিকান নিহত হয়। এর প্রতিশোধ হিসেবে দুই পোশাকধারী পুলিশকে গুলি করে ওই কৃষ্ণাঙ্গ তরুণ।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দুই পুলিশ কর্মকর্তা ব্রনক্সে ডাকাতি ঠেকানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হন। একজনের পিছনে এবং অন্য জনের হাতে গুলি লাগে। তাদের দু’জনকেই হাসপাতালে পাঠানো হয়েছে।