তিউনিশিয়ার নতুন প্রেসিডেন্টকে ওবামার আমন্ত্রণ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত তিউনিশিয়ার প্রেসিডেন্টকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার হোয়াইট হাউজ সূত্রে এ কথা বলা হয়েছে।
তিউনিশিয়ায় গত মাসে প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বেজি কেইড এসেবসি জয়ী হন। গত চার ছর আগে তথাকথিত আরব বসন্তের মধ্যদিয়ে দেশটির দীর্ঘদিনের শাসক জেইন আল আবিদিন বেন আলি ক্ষমতাচ্যুত হন।
ওবামা সোমবার এসেবসিকে তার জয়ের জন্য অভিনন্দন জানান এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে শান্ত থাকার জন্য জনগণের প্রশংসা করেন।
হোয়াইট হাউজ সূত্রে বলা হয়েছে, তিউনিশিয়ার প্রেসিডেন্টের ওয়াশিংটন সফরের জন্য কোন দিনক্ষণ এখনও ঠিক হয়নি।