মিরপুরে পোশাক কারখানায় আগুন

 
 
 
 
রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় মঙ্গলবার দুপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে নিয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি বলে ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানিয়েছে।