বাংলাদেশে সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন উদ্বেগ

 
 
 
 
 
বাংলাদেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা এল শাই বলেন, ‘দেশব্যাপী সহিংসতার খবরে আমরা খুবই উদ্বিগ্ন। সব পক্ষকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাই।’
মনিকা এল শাই বলেন, ‘প্রাণহানি, হতাহতের ঘটনা ও সম্পদের ক্ষয়ক্ষতিতে আমরা মর্মাহত। জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের বিষয়টি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে সংঘাত ও ভীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার আহ্বান জানাই।’