উত্তরায় বাসের ধাক্কায় তিন অটোরিকশা আরোহী নিহত

 
 
রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাউজ বিল্ডিংয়ের কাছে নর্থ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাতটার দিকে একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। তাত্ক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।