আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া



জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হচ্ছেন না খালেদা জিয়া। খালেদা জিয়ার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। তিনি আদালতে যাবেন কীভাবে? তা ছাড়া তিনি গুরুতর অসুস্থ।’
দমন কমিশনের (দুদক) দায়ের করা ঐ দুই দুর্নীতি মামলায় বুধবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার কথা ছিল।