খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য ১৫ জানুয়ারি

 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ধার্য করেন।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ আজ খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু অবরুদ্ধ ও অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবীরা পৃথক দুইটি আবেদন করেন। এর মধ্যে অনুপস্থিতির ব্যাপারে করা আবেদনটি মঞ্জুর করে আদালত। তবে সময়ের আবেদন নামঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ শুরু করা হয়। আশিংক সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১৫ জানুয়ারি পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি ঘোষণা করেন।