বাংলাদেশ বন্ধুপ্রতিম রাষ্ট্র: মমতা

 
 
 
 
 
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বাংলাদেশ বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী। বাংলাদেশের সঙ্গে আমরা সব সময় সুসম্পর্ক বজায় রেখেছি।’ বুধবার কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সম্মেলনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর ইকোনমিক টাইমসের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে মমতা ব্যানার্জির। অতীতে দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও সীমান্ত চুক্তি বাস্তবায়নে মমতার দলের ঘোর আপত্তি ছিল। সম্প্রতি সীমান্ত চুক্তি বাস্তবায়নে তিনি সম্মতির কথা জানিয়েছেন। এ সবের পরিপ্রেক্ষিতে তার সম্ভাব্য সফর গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।