পৃথিবীতে জনসংখ্যার চাপ দিন দিন বাড়ছে। বিশেষ করে জনসংখ্যা অধ্যুষিত দেশগুলোতে বসবাস করা কষ্টকর। আপনি যদি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আজই জিনিসপত্র গুছিয়ে নিতে পারেন। এমন সুখবর দিয়েছেন আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, প্রায় পৃথিবীর মতো আটটি গ্রহের সন্ধান পেয়েছেন যার মধ্যে অন্তত তিনটি প্রাণীর বসবাসের উপযোগী। খবর বিবিসি ও সিএনএন’র।
আমেরিকার জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সোসাইটির এক সভায় এ তথ্য প্রকাশ করা হয়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার স্পেশ টেলিস্কোপে এই গ্রহগুলো ধরা পড়েছে। গবেষকরা জানিয়েছেন, নতুন পাওয়া গ্রহগুলোর মধ্যে প্রাণীর বসবাসের জন্য সবচেয়ে বেশি উপযোগী কেপলার-৪৩৮বি যা পূর্বে পাওয়া গ্রহ কেপলার-১৮৬এফ’র চেয়ে অধিক উপযোগী। এতদিন এই গ্রহকেই আমাদের পৃথিবীর সমতুল্য মনে করা হতো। কেপলার-৪৩৮বি গ্রহে পৃথিবীর মতো শিলাখণ্ডও রয়েছে। এই গ্রহ আমাদের পৃথিবীর চেয়ে ১২ গুণ বড় এবং এমনকি কেপলার-১৮৬এফ’র চেয়েও; কিন্তু কেপলার-১৮৬এফ আমাদের তাপমাত্রার কাছাকাছি। এই গ্রহ সূর্য থেকে আমাদের চেয়ে ৪০ শতাংশ বেশি তাপমাত্রা পায়। এসইটিআই (সার্চ ফর এক্সট্রা টেরেস্টিরিয়াল ইন্টিলিজেন্স) ইনস্টিটিউট অব ক্যালিফোর্নিয়ার জ্যোতির্বিজ্ঞানী ড. দৌগ কাল্ডওয়েল বলেন, আমরা যদি কেপলার-৪৩৮বি’র উপরিভাগে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো এখানের চেয়ে আরো বেশি উষ্ণতা পেতাম।