চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আ. ন. ম. মুনির আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক এস. এম. নছরুল কদির গতকাল বুধবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চারদিন ধরে অবরুদ্ধ রাখা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার এবং সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।