মতিঝিলে বাসে আগুন



রাজধানীর মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে শাপলা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
মতিঝিল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় দাঁড়িয়ে থাকা দিবানিশি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাসের হেলপার ও ড্রাইভার স্থানীয়দের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।