প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর জীবনের একমাত্র লক্ষ্য ছিল মানুষের ভাগ্যের উন্নয়ন। বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সম্মেলনে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি নিরেট বাংলা সাহিত্যের ছাত্রী। আমি অথর্নীতির কিছুই বুঝি না। শুধু বুঝি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, তাদের দারিদ্র বিমোচন।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান। এখানে জনগণের মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে।