একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এই আদেশ দেন।
এর আগে মঙ্গলবার আবদুস সালামকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। এ সময় তার জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট কাজী নজীবউল্যাহ হিরু।
মঙ্গলবার মধ্যরাতে ইটিভি কার্যালয়ের নিচ থেকে সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।