ঢাকা দক্ষিণ সিটির নিয়োগ পরীক্ষা ১০ জানুয়ারি

 
 
 
 
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড সচিব ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষার আগামী ১০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পদের জন্য ২ জানুয়ারির স্থগিতকৃত পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শনিবার পূর্ব নির্ধারিত স্থান রাজধানীর লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজ, সেন্টাল গার্লস কলেজ ও গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।