ভারতের বহুজন সমাজবাদী পার্টির একজন নেতা প্যারিসে শার্লি এবদু ম্যাগাজিন অফিসে হামলাকারীদের জন্য ৫১ কটি টাকা পুরস্কার ঘোষণা করে বিতর্কের সৃষ্টি করেছেন। ইয়াকুব কুরেশি নামের ঐ নেতা বলেছেন, 'প্যারিসে হামলার দায়িত্ব স্বীকার করে যেই সামনে আসবে তাকে আমি ৫১ কোটি টাকা পুরস্কার হিসেবে দেব। যে রসুল (সঃ) কে অসম্মান করবে তাকেই হত্যা করা উচিত।'
এই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেকে মিডিয়া থেকে আত্মগোপন করেন তিনি, এমনকি বৃহস্পতিবার দুপুরে তার নির্ধারিত প্রেস ব্রিফিংও বাতিল করেন।
এর আগে ২০০৬ সালে একই রকম একটি মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। ডেনমার্কের একজন বিতর্কিত কার্টুনিস্টকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন তিনি। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া