চাষী নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের ছোট মেয়ে আন্নী ইসলামের সঙ্গে কথা বলে জানা যায় চাষী নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আন্নী জানান, দিন দশেক আগে চাষী নজরুল ইসলামকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাতে হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন তাঁকে কেবিন থেকে আইসিইউতে নেয়া হয়। আন্নী বলেন, ‘বাবার শরীরে ক্যানসার ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’

উল্লেখ্য, গত বছরের মে মাস থেকেই চাষী নজরুল ইসলাম চিকিৎসক সৈয়দ মো. আকরাম হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন। আকমার হোসেন বলেন, ‘চাষী নজরুল ইসলাম নানা ধরনের রোগে ভুগছেন। কয়েকবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তার চিকিৎসা চলছে তবে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন।’
আন্নী ইসলাম তিনি বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।