ভেনিজুয়েলায়কে বড় ধরণের ঋণ সহায়তা দিবে চীন



অব্যাহত অর্থনৈতিক মন্দার মুখে ভেনিজুয়েলায় বড় ধরণের ঋণ সহায়তা প্রদানে সম্মত হয়েছে চীন। চীনের এই বিনিয়োগ কারাকাসের সামাজিক, অর্থনৈতিক ও তৈল সংশ্লিষ্ট প্রকল্পে ব্যবহার করা হবে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় অর্থনৈতিক মন্দার কবলে   পড়েছে দেশটি। দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। এমতাবস্থায় ল্যাটিন আমেরকিার কমিউনিষ্ট দেশ ভেনিজুয়েলায় ২ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগে সম্মত হয়েছে চীন। এ প্রসঙ্গে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, বুধবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট ঝি জিনপিংয়ের সঙ্গে বৈঠককালে তিনি চীনা ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর জোর দেন। এরপর মাদুরো ভেনিজুয়েলার সরকারি বার্তা সংস্থা এভিএনকে জানান, আমরা চীন থেকে ২০ বিলিয়ন ডলারের বেশি ঋণ সহায়তা পাচ্ছি।  এর এক সপ্তাহ পূর্বে দেশটিতে মুদ্রাস্ফীতির ঘোষণা দেয় কারাকাস।