মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি ছিল ভুয়া

 
 মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন প্রভাবশালী কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট নিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতি ভুয়া। মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি বৃহস্পতিবার পাল্টা বিবৃতি দিয়ে ওই বিৃবতিকে ভূয়া বলে জানিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়েছে। 
একাধিক সূত্র জানায়, মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ছয় সদস্য এলিয়ট এল অ্যাঞ্জেল, এডওয়ার্ড আর রোয়ে, স্টিভ শ্যাবট, জোসেফ ক্রাউলি, জর্জ হোল্ডিং এবং গ্রেস মেং-এর জাল সই দিয়ে বিবৃতি তৈরি করে কে বা কারা গত ৭ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে ইমেইল পাঠায়। 
বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে তা প্রচারও করে। 
মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি বিষয়টি জানার পরই পাল্টা বিবৃতি প্রদান করে।
 এর আগে ছয় কংগ্রেসম্যানের সই জাল করে দেওয়া বিবৃতিতে খালেদা জিয়াকে অবরুদ্ধ, তার অফিসে তালা লাগানো এবং গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করা হয়।