প্যারিসের শার্লি এবদু পত্রিকা অফিসে হামলাকারী সন্দেহভাজন দুই জঙ্গি নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। হামলাকারীদের প্রতিরোধ করতে নিরাপত্তাবাহিনীর অভিযান শুরুর ৩০ মিনিটের মধ্যেই তারা নিহত হয়। একটি প্রিন্টিং কোম্পানির কারখানায় এই দুই হামলাকারী বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছিল। অভিযান চলার সময় ঘটনাস্থল থেকে প্রচুর গুলি ও অন্তত পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্যারিসে পত্রিকা অফিসে হামলা করার পর তারা রাজধানী শহরটির ৩৫ কিলোমিটার উত্তরে দামারতিন এ গোলে শহরে পালিয়ে আসে। পুলিশ তাদের আত্মসমর্পণ করতে বললেও তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এর আগে প্যারিসে শার্লি এবদু পত্রিকা অফিসে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেছিল ঐ দুই বন্দুকধারী।
ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছে, হামলার সাথে জড়িত ৩২ বছর বয়সী সাঈদ কোয়াশি ও ৩৪ বছর বয়সী সেরিফ কোয়াশি সম্পর্কে দুই ভাই। তারা ইয়েমেনে আলকায়েদার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।