‘আই অ্যাম শার্লি’

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বিদ্রূপাত্মক ম্যাগাজিন শার্লি এ্যাবডোর কার্যালয়ে হামলার সমালোচনা চলছে বিশ্বজুড়ে। তবে ম্যাগাজিনটির লেখালেখি নিয়ে সমালোচনা আছে। অনেকে এই হামলাকে সঠিক বলে সনদ দিচ্ছেন। এরই মধ্যে মুখ খুললেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। তিনি বললেন, ‘আই অ্যাম শার্লি’।

ফেসবুকে দেয়া এক পোস্টে জুকারবাগ প্যারিসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং হামলায় নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। জুকারবার্গ জানান, তিনি সন্ত্রাসীদের হুমকির শিকার হয়েছিলেন। কয়েক বছর আগে পাকিস্তানের এক জঙ্গি তাকে হত্যার হুমকি দিয়েছিল। কারণ তাকে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কোনো লেখা ফেসবুক থেকে মুছে ফেলার আহবান জানিয়েছিলেন। কিন্তু জুকারবার্গ কাজটি করতে অস্বীকৃতি জানান। কারণ আমি চাই, বহুমতের সন্নিবেশে পৃথিবীটা আরো সুন্দর হবে। তিনি মানুষের ভাষাকে যারা নিস্তব্ধ করতে চায় সেইসব চরমপন্থীকে প্রত্যাখ্যান করারও আহবান জানান। - এনডিটিভি