প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেকটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। শনিবার গণভবনে টেলিকনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১১টি মেডিকেল কলেজের কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।