আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, চোরগোপ্তা হামলা দিয়ে আতঙ্ক সৃষ্টি করা যায়। কিন্তু কিছু অর্জন করা যায় না। এই হামলা বন্ধ না করলে জনগণ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাদের প্রতিহত করবে। শনিবার সকালে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই কথা বলেন।
হানিফ বলেন, বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নির্বিঘেœ অংশগ্রহণের জন্য অযৌক্তিক অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা এটি নাকে প্রমাণ দিয়েছে মুখে ধর্মের কথা বললেও ধর্মের প্রতি তাদের নূন্যতম শ্রদ্ধাবোধ নেই।
খালেদা জিয়ার সঙ্গে বিজেপি সভাপতির সঙ্গে ফোনালাপ করা প্রসঙ্গে তিনি বলেন, অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেননি। খালেদার জিয়ার অফিস থেকে অমিত শাহর ফোনে দুইবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার ফোন নষ্ট থাকায় খালেদা জিয়ার সঙ্গে তার কোনো কথা হয়নি।