‘অমিত শাহ-খালেদা জিয়ার ফোনালাপ নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াচ্ছে’



ভরতের ক্ষমতাশীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে ফোনালাপ নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন। শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, এই ফোনালাপ নিয়ে আওয়ামী লীগ জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে। সরকার মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। সরকার খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে মিথ্যাচার করে বলছে তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।
 রিজভী আরো বলেন, সরকার নিজেরা সহিংসতা করে বিরোধী দলের নামে মিথ্যা প্রচারনা চালাবে তাই সবাই সজাগ থেকে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করতে হবে।
বিরোধী দলের আন্দোলন দমানোর জন্যই প্রশাসনে রদবদল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।