রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কার্যালয় চত্ত্বরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান তরফদার জানিয়েছেন, দুপুরে বিটিভি কার্যালয়ের সীমানা প্রাচীরের ভিতরে কে বা কারা একটি ককটেল ছুড়ে মারলে এটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।