কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩১ এর সাব পিলার ৭ এর পাশ দিয়ে দুই যুবক বাংলাদেশ প্রবেশ করছিল। এ সময় বালারহাট ক্যাম্পের হাবিলদার সোলায়ামান হোসেনের নেতৃত্বে একদল বিজিবির সদস্য তাদের আটক করে। পরে সীমান্তে রেখে যাওয়া তাদের একটি পুরাতন মোটরসাইকেলসহ আটক দুই যুবককে বালারহাট ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটক দুজন হলো, লালমনিরহাট জেলার তিস্তা ইউনিয়নের তিস্তা পূর্ব গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে সোহেল রানা(২৫) ও একই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম(১৫)।
আরও পড়ুনঃ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটে জ্বালানী লোডিং সম্পন্ন
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল চন্দ্র বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটক দুই যুবককে রাতেই ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু