‘স্পেসএক্স’র অক্ষত অবস্থায় রকেট পুনরুদ্ধার চেষ্টা ব্যর্থ

মার্কিন ‘স্পেসএক্স’ কোম্পানি পণ্যবাহী মহাশুন্য যানটি উৎক্ষেপণ করেছে। তবে মহাকাশ যানকে গতি দেয়া ফ্যালকন রকেট অক্ষত অবস্থায় সাগরে ভাসমান প্লাটফর্মে অবতরণের চেষ্টা ব্যর্থ হয়েছে। খবর বিবিসি’র।
আন্তর্জাতিক মহাশুন্য স্টেশনে পণ্যসামগ্রী পাঠানোর জন্য যানটি উৎক্ষেপণ করা হয়েছিল।
IMG0প্রথম-স্তরে একবার রকেটটি এর কার্যক্রম শেষ করে আবার নিয়ন্ত্রণের চেষ্টা করে।
কোম্পানিটির সিইও এলন মাস্ক বলেন, ‘প্লাটফর্মে ফ্যালকন রকেট প্রচণ্ড গতিতে আঘাত করে। যদিও ভবিষ্যতের জন্য ভালো ঈঙ্গিত বহ করছে। যানটি ঠিক আছে। যানটির ভিতরে এবং বাইরের কিছু সহায়ক যন্ত্রপাতির পরিবর্তন দরকার হবে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার যানটি উৎক্ষেপণের কথা থাকলে পরে তা স্থগিত করে শুক্রবার ক্যাপ ক্যান্যাভের‌্যালে উৎক্ষেপণের দিন ধার্য করে স্পেসএক্স।
উৎক্ষেপণের পর মহাকাশ যানকে গতি দিয়ে ফ্যালকন রকেট খণ্ডিত হয়ে খসে যায়। এবং ধ্বংসপ্রাপ্ত অংশগুলো পৃথিবীতে পড়ে।
IMG1 প্রথম পর্যায়ে রকেটটির উৎক্ষেপন এবং এটির কাজ শেষ করে পৃথিবীতে আটলান্টিক সাগরের নির্দিষ্ট এলাকায় নামার চেষ্টা করা।
যদি এই ধরনের সক্ষমতা প্রমাণ করা যায়, এর মানে ভবিষ্যতে উল্লেখযোগ্য হারে উৎক্ষেপণ ব্যয় কমে আসবে।
উৎক্ষেপণের পর খণ্ডিত হয়ে রকেটের খসে পড়া ধ্বংসপ্রাপ্ত অংশগুলো পৃথিবীতে পড়ে।
স্পেসএক্স কোম্পনিটি এর উৎক্ষেপন করা ‘ফ্যালকন ৯’  অক্ষত ফিরিয়ে আনার নিয়ন্ত্রণে অনুশীলন চালিয়ে আসছিল।
কোম্পানিটি দেখতে চেয়েছিল গতি বাড়ানের জন্য রকেট থেকে নিচের দিকে ক্ষেপণ করা ছোট রকেটগুলো আটলান্টিক সাগরের নির্দিষ্ট এলাকাকে লক্ষ্য করতে পারে কীনা।
যদি এটা খাড়াভাবে বন্ধ রেখে স্থির করার পর্যায়ের সফলতা পায় তবে রকেট ক্ষেপণাস্ত্রবিদ্যায় এটা পথের নির্দেশনা হতে পারে। এর ফলে উৎক্ষেপন ব্যয় সঙ্কুচিত হয়ে আসবে।
স্পেসএক্সও সফলতা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে ৫০-৫০ ভাগ প্রত্যাশা করেছিল।