জার্মানির উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হামবুর্গে একটি সংবাদপত্র অফিসে রবিবার অগ্নিসংযোগ করা হয়েছে। ফরাসী শার্লি হেবদো পত্রিকায় প্রকাশিত মহানবীর (সাঃ) ব্যঙ্গাত্মক কার্টুন পত্রিকাটি পুনর্মুদ্রণ করে। খবর: এএফপির।
তবে এ অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশের একজন মুখপাত্র জানান, অগ্নিসংযোগের কারণে নিচ তলার দুটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন দ্রুতই নিভিয়ে আনা সম্ভব হয়েছে।