বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় সপ্তম শ্রেণির এক শিক্ষর্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম পাভেল (১৩)। রবিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হারুন নামের এক পথচারী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হারুন জানান, পাভেল কুড়িল আইডিয়াল পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সে ইজতেমা থেকে বাসায় ফিরছিল।