বংশালে ককটেলে রিকশা চালক আহত

রাজধানীর বংশালে ককটেল বিস্ফোরণে এক রিকশা চালক আহত হয়েছে। অপরদিকে
মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 রবিবার বিকাল ৪ টার দিকে জাবালে নূর পরিবহন নামে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকাল ৮ টার  দিকে ৩/৪জন দুর্বৃত্ত  হঠাত্ করে এসে যাত্রীবাহী জাবালে নুর পরিবহনে অগ্নিসংযোগের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যায়। আর স্থানীয় লোকজন বাসের ওই আগুন নিভিয়ে ফেলে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে  বিকালে রাজধানীর বংশালে একিটি রিক্সায় দুর্বৃত্তদে ককটেল হামলা চালায়। এসময় ককটেলের বিস্ফোরণে ওই রিকশা চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরঘাটের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করে।
অপর দিকে নাশকতার আশঙ্কায় রাজধানীর রমনা থেকে ১০ জনকে আটক করেছে র্যাব-৩। রবিবার র্যাবের একাধিক অভিযানে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় বলে র্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে।