ফ্রান্সে হামলাকারীরা আইএস এর সাথে যুক্ত!

 
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে প্যারিস হামলায় অংশ নেয়া একজনকে আইএস এর সাথে জড়িত দাবি করতে দেখা গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্যারিসের সুপারমার্কেটে যে বন্দুকধারী ব্যক্তি কয়েকজনকে জিম্মি করে রেখেছিলেন তিনি নিজেকে আই এস এর সদস্য হিসেবে বলছেন। খবর- দ্য গার্ডিয়ান
৭ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটিতে আমেদি কোলিবালি নিজেকে 'খেলাফতের সৈনিক' হিসেবে দাবি করেছেন। এ সময় তাকে স্পষ্ট ফ্রেঞ্চ ও ভাঙ্গা ভাঙ্গা আরবিতে আইএস প্রধান আবু বকর আল বাগদাদী'র নামেও শপথ নিতে দেখা যায়।
এছাড়াও সর্বোচ্চ সংখ্যক মানুষকে হত্যা করতে দুই দলে ভাগ হয়ে হামলা চালানোর পরিকল্পনা কথা বলেতে দেখা গেছে তাকে।
শার্লি এবদো পত্রিকা অফিসে হামলাকারীদের বাঁচাতে প্যারিসের একটি সুপারমার্কেটে জিম্মি নাটকের সূচন হয়। ৫ ঘণ্টা জিম্মি অবস্থার অবসান করতে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী অভিযান চালালে ৪ জন নিহত হয়।