স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, এটা আর জীবিত করা যাবে না। রোজ কিয়ামত হয়ে গেলেও ২০১৯ সালের আগে সংলাপ হবে না।’ রবিবার মানিকগঞ্জ সদর উপজেলার ত্রি-বাষিক কাউন্সিলে দেয়া ভাষণে তিনি এ সব কথা বলেছেন।
নাসিম বলেন, ‘বিএনপির আন্দোলনে এখন আর কেউ সাড়া দেয় না। আন্দোলনের নামে ককটেল, বোমা বিস্ফোরণ আর যানবাহনে অগ্নিসংযোগ করার কারণেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
ত্রি-বার্ষিক কাউন্সিলে সদর উপজেলার সভাপতি ওয়াহেদুজ্জামান মধুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আব্দুল মান্নান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, আব্দুস ছালাম পিপি, আব্দুল মজিদ ফটো, সুলতনুল আজম খান আপেল, মো. ইস্রাফিল হোসেন প্রমুখ।