অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নজিবুর রহমান। তিনি পদাধিকার বলে সরকারের রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডেরও (এনবিআর) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়াতে গত বৃহস্পতিবার এ পদ থেকে বিদায় নিয়েছেন গোলাম হোসেন। তারই স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মো. নজিবুর রহমান।
এরআগে বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক ডিও লেটারে এনবিআরের সদস্য মো. ফরিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। তাতে বলা হয়, নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।