পুরান মুদ্রার কদর...

বাংলায় একটি প্রবাদ আছে, পুরান চাল ভাতে বাড়ে। ঠিক তাই। অন্তত যুক্তরাষ্ট্রের পুরান মুদ্রার নিলামে বিক্রিত অর্থের পরিমাণটা জানলে তাই মনে হবে। দেশটিতে পুরাতন মুদ্রা ১৭৯৩ পেনি নিলামে বিক্রি হয়েছে ১৭ কোটি টাকায়!

যুক্তরাষ্ট্রের ডালাসের হেরিটেজ অকশন নামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৭ জানুয়ারি ফ্লোরিডার অরল্যান্ডে নিলামে তোলা হয়। এই পেনি (ব্রিটিশ মুদ্রামানের এক পয়সা, একশ পয়সায় এক পাউন্ড) ‘চেইন সেন্ট’ নামে পরিচিত। হেরিটেজ প্রেসিডেন্ট গ্রেগ রোহান জানিয়েছেন, তামার তৈরি এই পেনি খুবই দুর্লভ। এর পেছনের নকশাটাও সুন্দর। এর পেছনে ১৩টি রিং এর ছবি আছে যা দ্বারা যুক্তরাষ্ট্রের ১৩ টি রাজ্যের মিলনকে বোঝায়। উল্লেখ্য, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ১৩টি উপনিবেশ একত্র হয়ে ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে। স্বাধীনতার পর ১৩টি উপনিবেশই ১৩টি রাজ্যে পরিণত হয়। ১৭৯৩ সালের মার্চে পেনির নকশায় পরিবর্তন করা হয়। ওই সময় সমালোচনা ওঠে, নকশায় দাস প্রথার চিত্র ফুটে উঠেছে। এরপর সেটি পরিবর্তন করা হয়। রোহান জানান, পেনি ক্রেতা একজন মুদ্রা সংগ্রহকারী। অথচ এই মুদ্রা যখন ১৮৭৯ সালে নিলামে তোলা হয় তখন তার মূল্য ছিল মাত্র ৭৬ মার্কিন ডলার। - এপি