অভিনব প্রতিবাদ

চীনের একটি বিমানের ফ্লাইট বিলম্ব হওয়ায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন যাত্রীরা। তারা বিমানের জরুরি সময়ে বের হওয়ার দরজা খুলে ফেলেন। তবে এজন্য তাদের শাস্তিও ভোগ করতে হচ্ছে।

চীনে একটি বিমানের বহির্গমন দরজা খোলার জন্য ২৫ যাত্রীকে আটক করা হয়েছে। তুষারপাতের কারণে ফ্লাইট দেরিতে ছাড়ায় আকাশে ওড়ার কিছুক্ষণ আগে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটায়। দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনমিং নগরী থেকে বেইজিংগামী চায়না ইস্টার্ণ’র একটি ফ্লাইট শুক্রবার ও শনিবার ভোর পর্যন্ত কয়েক ঘণ্টা বিলম্ব হয়। এ সময় যাত্রীদের তাদের আসনে বসে থাকতে বাধ্য করা হয়। জরুরি প্রয়োজনে অনেকে বাইরে বের হতে চাইলেও অনুমতি দেয়া হয়নি। এরপর ক্ষোভ দেখা দেয় যাত্রীদের মধ্যে। তারা উল্টো ফ্লাইট বন্ধ রাখতে বিমানের বহির্গমনের তিনটি দরজা খুলে ফেলে। ফলে পাইলট বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে নিতে বাধ্য হন। এরপর তাদের ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুইজনকে ১৫দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকিদের ছেড়ে দেয়া হয়। - এবিসি নিউজ