চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করল পুলিশ!

 
রাজধানীর দক্ষিণখানে পুলিশের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী হাজী ফায়েজ আলী সরকারকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে নয়টার দিকে এই ঘটনা ঘটে। 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি পক্ষ নিয়ে দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর জয়নাল আবেদিন আজ সকালে মধ্য আজমপুরের বাসায় প্রবেশ করে তার শরীরে  পিস্তল ঠেকিয়ে এক রাউন্ড গুলি করে।
তবে এই গুলি করার বিষয়টি দক্ষিণখান থানার ওসি ও সাব-ইন্সপেক্টর জয়নাল আবেদিন অস্বীকার করেছেন। তারা বলেছেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের গুলিতে ঐ ব্যবসায়ী আহত হয়েছেন।