রক্তের দাগ মুছে ফের খুলল পাকিস্তানের স্কুল


পাকিস্তানের পেশোয়ারে রক্তে ভেজা সেই আর্মি পাবলিক স্কুলে আবার ফিরেছে শিক্ষার্থীরা। প্রায় ২৬ দিন বন্ধ থাকার পর সোমবার স্কুলটি খুলে দেওয়া হয়েছে। খবর ডন অনলাইনের।

IMG0

রক্তের দাগ মুছে এখন ছন্দে ফেরার চেষ্টা। তবে এখনো শিক্ষার্থীরা সেদিনের সেই আতঙ্ক ভুলতে পারেনি। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফ এ দিন স্কুল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের ভীতি দূর করতে তাদের সঙ্গে কথা বলেছেন।
গত বছরের ১৬ ডিসেম্বর ঐ স্কুলে ঢুকে ছাত্র-ছাত্রীদের হত্যা করে তালিবান জঙ্গিরা। ঐ হামলায় ১৩২ জন শিক্ষার্থীসহ ১৫০ জনের মৃত্যু হয়। স্কুলে এখন ভাঙা দেওয়াল। দেওয়াল জুড়ে গুলির ক্ষতও স্পষ্ট।
ঐ ঘটনার পর থেকে পাকিস্তানের সব স্কুলেই বন্ধ রাখা হয়েছিল। সোমবার থেকে আবার সব স্কুলের ক্লাস শুরু হলো।