লা লিগায় মেসি, নেইমার ও সুয়ারেজের গোলে জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে আতলেতিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।
ম্যাচ শুরু প্রথম থেকেই আতলেতিকোকে চাপে রাখে বার্সেলোনা। তার ফলও পায় দলটি ১১ মিনিটের মাথায় গোল করেন নেইমার। মেসির পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ সৃষ্টি হলেও শেষ পর্যন্ত পেরে উঠতে পারেনি বার্সেলোনা। সুয়ারেসের অসাধারণ একটি ক্রস পেয়েও নেইমারের ব্যর্থতার কারণের সুযোগটি হাতছাড়া হয়। ২৯ মিনিটে আরো একটি সুযোগ হাতছাড়া হয়। তবে ৩৬ মিনিটে সুয়ারেসের গোলে বাসর্লোনার ব্যবধান দ্বিগুণ হয়। ডান প্রান্ত থেকে ক্ষিপ্রগতিতে আতলেতিকোর রক্ষণভাগ ভেঙে সুয়ারেসকে পাস দেন মেসি। আর এই সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি উরুগুয়ের স্ট্রাইকার।
বিরতি থেকে ফিরে ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান আতলেতিকোর মানজুকিচ। ডি বক্সের মধ্যে মেসি হেসুস গামেসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান মেসি।
নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে নিজের গোলটি করেন মেসি।