গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনা ত্যাগ করছেন। তবে এই গুঞ্জনকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মেসি নিজেই।
কোচ লুইস এনরিকের সঙ্গে মনোমালিন্যের জের ধরে বার্সেলোনা ত্যাগ করছেন এরকম গুঞ্জনকে তিনি ‘মিথ্যা’ বলেছেন।
বেশ কিছুদিন ধরেই মেসির ইংলিশ কাব ম্যানচেস্টার সিটি ও চেলসিতে যোগ যোগদানের ব্যাপারে বিভিন্ন মিডিয়া খবর প্রকাশিত হয়।
মেসি বলেছেন, আমি বার্সেলোনায় থাকার জন্য কোনো কিছু চাইনি। আর আমার বার্সেলোনা ত্যাগ করার কোনো ইচ্ছা নেই। লুইস এনরিক ও আমার মধ্যে কোােন দ্বন্দ্ব খোঁজা ছিক হবে না। কেননা, আমাদের মধ্যে এরকম কিছু নেই।
তিনি বলেন, আমাদের দলটি এখন আগের থেকে আরো বেশি মজবুত। আমরা শুধুমাত্র দলের হয়ে ভালো কিছু অর্জন করতে চাই।
মেসি বলেন, আমার বাবা ম্যানসিটি ও চেলসি সঙ্গে কথা বলেছেন এই খবর একেবারেই মিথ্যা। সূত্র: গোল ডট কম।
ব্যালন ডি অর পুরস্কার সম্পর্কে তিনি বলেছেন,যে যোগ্য তার হাতেই ব্যালন ডি’অরের পুরস্কার উঠবে। এটি ক্রিস্টিয়ানোও পেতে পারে আবার ন্যুয়ারও পেতে পারে।