রাজধানীতে দুইটি বাসে আগুন

 
রাজধানীতে গুলিস্তান ও নর্দায় সোমবার দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 
সকাল ১০টার দিকে গুলিস্তানে গাজীপুর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে ফায়াস সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে নর্দার বসুন্ধরা গেটে তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।