রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশস্থলের কাছে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর দুইটার দিকে তিন নেতার মাজারের সামনে এই ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, কে বা কারা আতঙ্ক ছাড়ানোর উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।